শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস মোদির

ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি ও এনডিএ-র বিজয় দাবি করেছেন নরেন্দ্র মোদি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস দিয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার পরে নয়াদিল্লির বিজেপি সদর দপ্তরে একটি সমাবেশে তিনি বিজয়ী করার জন্য দেশবাসী ও এনডিএ সমর্থকদের ধন্যবাদ জানান।

মোদি বলেন, আজকের বিজয় ভারতের সংবিধানের ওপর অটুট বিশ্বাসের জয়। বিজয়ের এই মুহূর্তে আমি জনগণকে অভিনন্দন জানাই। সবাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এনডিএর সকল সঙ্গীকে ধন্যবাদ জানাই।

নরেন্দ্র মোদি বলেন, ১৯৬২ সালের পর কোন সরকার নিজেদের দুই দফা পূর্ণ করার পর তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসলো। আজ তৃতীয়বার জনগণের যে আর্শীবাদ মিললো, আমি সেটার সামনে, বিনয়ের সঙ্গে মস্তক অবনত করছি।‘

এদিন সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রকাশিত বার্তায় মোদি বলেন, টানা তৃতীয়বারের মতো (ভারতের) জনগণ এনডিএ’র উপর আস্থা রেখেছে! ভারতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক কীর্তি।

ভোট দিয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। আশ্বাস দিয়েছেন, জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে বিগত ১০ বছরের মতো সামনের বছরগুলোতেও ভাল কাজ চালিয়ে যাবেন।

সরকার গঠন করলে জওহরলাল নেহেরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন