বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচন: আ.লীগের চার নেতার মনোনয়ন ফরম সংগ্রহ

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনকে ঘিরে উপজেলাব্যাপী বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে কাঁচাবাজার, দিনমজুর থেকে প্রশাসনিক কর্মকর্তা সর্বত্র সকলের মুখেই নির্বাচনী গুঞ্জন। চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশে¬ষন, আর আলোচনা-সমালোচনা। কে হচ্ছেন নৌকার মাঝি, তা নিয়েও দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা। এরই মধ্যে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বর্তমানে দেবহাটার অধিকাংশ নেতার অবস্থান রাজধানী ঢাকাতে। দলীয় মনোনয়ন পাওয়ার তদবীর আর দৌড়ঝাপে সেখানেই ব্যস্ত সময় কাটছে দেবহাটা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতাসহ সম্ভাব্য প্রার্থীদের। তবে প্রত্যেক প্রার্থীরাই তাদের সর্বোচ্চ শক্তি ও যোগাযোগকে কাজে লাগিয়ে নিজেদের স্বপক্ষে কেন্দ্রীয় বিভিন্ন নেতাদের দিয়ে তদবীর করিয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত থাকলেও, নৌকার চুড়ান্ত মনোনয়ন কাকে দেয়া হবে তার বেশিরভাগই নির্ভর করছে সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সুপারিশ এবং সর্বোপরি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর।

নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে বুধ ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ব্যক্তিগত কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন দেবহাটার চার নেতা। যাদের মধ্যে রয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের পরপর তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম।
ইতোমধ্যেই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করা এসকল আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে তৃণমুল থেকে জনপ্রিয়তা এবং বর্তমান ও পূর্বের রাজনৈতিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রে প্রেরণের কাজ চলছে বলেও প্রশাসনের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
খবর: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধারসহ মোঃ সাইদুরবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয়বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত