সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচন: আ.লীগের চার নেতার মনোনয়ন ফরম সংগ্রহ

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনকে ঘিরে উপজেলাব্যাপী বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে কাঁচাবাজার, দিনমজুর থেকে প্রশাসনিক কর্মকর্তা সর্বত্র সকলের মুখেই নির্বাচনী গুঞ্জন। চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশে¬ষন, আর আলোচনা-সমালোচনা। কে হচ্ছেন নৌকার মাঝি, তা নিয়েও দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা। এরই মধ্যে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বর্তমানে দেবহাটার অধিকাংশ নেতার অবস্থান রাজধানী ঢাকাতে। দলীয় মনোনয়ন পাওয়ার তদবীর আর দৌড়ঝাপে সেখানেই ব্যস্ত সময় কাটছে দেবহাটা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতাসহ সম্ভাব্য প্রার্থীদের। তবে প্রত্যেক প্রার্থীরাই তাদের সর্বোচ্চ শক্তি ও যোগাযোগকে কাজে লাগিয়ে নিজেদের স্বপক্ষে কেন্দ্রীয় বিভিন্ন নেতাদের দিয়ে তদবীর করিয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত থাকলেও, নৌকার চুড়ান্ত মনোনয়ন কাকে দেয়া হবে তার বেশিরভাগই নির্ভর করছে সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সুপারিশ এবং সর্বোপরি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর।

নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে বুধ ও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ব্যক্তিগত কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন দেবহাটার চার নেতা। যাদের মধ্যে রয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের পরপর তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম।
ইতোমধ্যেই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করা এসকল আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে তৃণমুল থেকে জনপ্রিয়তা এবং বর্তমান ও পূর্বের রাজনৈতিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রে প্রেরণের কাজ চলছে বলেও প্রশাসনের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
খবর: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলামবিস্তারিত পড়ুন

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা