দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডলের সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা থানার প্রতিনিধি সজ্ঞয় পাল, বিএনপির নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান,দেবহাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, কুলিয়া সততা সমবায় সমিতির সভাপতি বাসুদেব অনিকেত ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলম প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, সমবায় সমিতির মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য দেশের সাধারণ জনগণকে সমবায়ের মূলমন্ত্রে উদ্বুদ্ধ করা এবং এর মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জনে উৎসাহিত করা।অর্থনৈতিক সমতা ক্ষুদ্র ও মাঝারি আয়ের মানুষকে একত্রিত করে যৌথ পুঁজি ও শ্রমের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী করা। দারিদ্র্য বিমোচন: গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতিকে শক্তিশালী করে দেশের সামগ্রিক দারিদ্র্য দূরীকরণে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত
দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র্যালীবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধেবিস্তারিত পড়ুন


