রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ প্রকাশের জের

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়কে কাজ পরিদর্শনে এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ

দেবহাটা প্রতিনিধি: জেলার অন্যতম বিনোদন স্পট রূপসী ম্যানগ্রোভ (মিনি সুন্দরবন) যাওয়ার সড়কে অনিয়মের সংবাদ প্রকাশের পর তা জেলার উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে।

রবিবার ওই কাজ পরিদর্শন ও স্থানীয়দের অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিতে আসেন দুই কর্মকর্তা।

জানা গেছে, ফয়সাল হোসেনের ঠিকাদারী প্রতিষ্ঠান দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রগামী রাস্তা উন্নয়নের কাজ পায়। কিন্তু এ কাজের শুরু থেকে নানা অনিয়মের অভিযোগ তুললে উপজেলা নির্বাহী অফিসারগন একাধীকবার তা বন্ধ করে দেন। গত শনিবার পুনরায় কাজ শুরু করে অনিয়মের আশ্রয় নিতে থাকে সংশ্লিষ্ট ঠিকাদার। এতে জনসাধারণের প্রতিবাদের মুখে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা অনিয়ম বন্ধ করে সঠিক নিয়মে কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

এদিকে রবিবার সকাল থেকে আবারও কাজ শুরু হলে সেখানে উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা সকাল থেকে তদারকি শুরু করেন। বেলা বাড়তে সেখানে হাজির হন সাতক্ষীরা জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ রাজিউল্লাহ। পরে সেখানে পরিদর্শনে আসেন জেলা নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান।
এসময় জেলা নির্বাহী প্রকৌশলী স্থানীয়দের সাথে কথা বলেন এবং রাস্তা কাপেটিং বিষয়ে খোঁজ খবর নেন। সেই সাথে অনিয়ম ঠেকাতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন ওই কর্মকর্তা।

সেখানে উপস্থিত থাকা গ্রামবাসী বলেন, আমরা চাই এই রাস্তাটি ভাল ভাবে কাজ করা হোক। কারণ এই রাস্তা দিয়ে আগামী শীত মৌসুমে শত শত পরিবহন রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে যাওয়া আসা করবে। রাস্তাটি ভাল না হলে এ পথের মানুষের দূর্ভোগ বাড়বে।

সাতক্ষীরা জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান বলেন, অভিযোগের বিষয়টি আমরা জানার পর তদারকির জন্য আসছি। আমরা চাই আমাদের সীমাবদ্ধের মধ্যে জনগণের আস্থা অর্জন করে গ্রামীন উন্নয়ন কাজ বাস্তাবায়ন করতে। সেই লক্ষে আমাদের দপ্তর কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম