সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় অর্থনৈতিক শুমারি গণনাকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম

নিজস্ব প্রতিনিধি: সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলায় ব্যবস্থাপন বিভাগের আওতায় বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্পের কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কয়েকজন যুব প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা পরিসংখ্যান অফিসের এক কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিয়ে এ অনিয়ম করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এতে পূর্বে জনশুমারি ও গৃহগণনা- ২০২২ শীর্ষক প্রকল্পের আওতায় যারা গণনাকারী ও সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেককে বাদ দিয়ে নতুন লোক নিয়োগ করা হয়েছে। আর এতে বিশেষ সুবিধার মাধ্যমে এনজিও কর্মী, শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের নেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলায় ১৩ জন সুপারভাইজার, ৭০ জন গণনাকারী নেওয়া হয়েছে। সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জনশুমারি ও গৃহগণনা-২০২২ শীর্ষক প্রকল্পের আওতায় গণনাকারী ও সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করীদের নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়। নিয়োগের শর্তে জনশুমারি ও গৃহগণনা- ২০২২ শীর্ষক প্রকল্পের আওতায় যারা গণনাকারী ও সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করেছেন, কেবল মাত্র তারাই আবেদন করতে পারবেন বলে জানানো হয়। একই সাথে জনশুমারি ও গৃহগণনা- ২০২২ শীর্ষক প্রকল্পের আওতায় যারা যে পদে দায়িত্ব পালন করেছেন, তারা সেই পদে আবেদন করবেন।
এছাড়া সরকারী/বেসরকারী সংস্থায় চাকুরীরত প্রার্থী আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন বলে জানানো হলেও নিয়মনীতির তোয়াক্কা না করে তালিকা প্রস্তুত করা হয়েছে। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীরতদের নিকট থেকে বিশেষ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন এলাকায় সুপারভাইজারদের মাধ্যমে নতুন লোক নিয়োগ করা হয়েছে। আর এসব কাজের নেতৃত্ব দিয়েছেন পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার অজয় কুমার গোলদার ও ফারুক হোসেন। এবিষয়ে অজয় কুমার গোলদারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়ে অস্বীকার করেন।

অপরদিকে উপজেলা পরিসংখ্যান কর্র্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা জানান, আমি যোগাদানের আগে তালিকা হয়েছে আর যদি কেউ টাকা বা অবৈধ লেনদেন করেন সে বিষয়ে খোঁজ নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর