বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবহাটা উপজেলা আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি উপজেলা সহকারী আনসার কোম্পানি কমান্ডার নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আকছেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, জেলা রোভার স্কাউটের সেক্রেটারি আবু তালেব, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিশিষ্ট সমাজসেবক ও সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ আবুল হোসেন বকুল, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়ান ব্রিকস্ এর স্বত্বাধিকারী সাহেব আলী, পারুলিয়া মানহা হাসপাতাল পরিচালক মনিরুজ্জামান মুন্না, দক্ষিণ কোরিয়া প্রবাসী মুজাহিদ হোসেন লিটু, দুবাই প্রবাসী ইয়ানুর রহমান, এসএম মইদুর রহমান, রায়হান বাবু, গোলাম হোসেন, আবুল হাসান, মিলন হোসেন সহ আনসার ভিডিপি কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সদস্য ও রক্তযোদ্ধা গন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংক প্রতিষ্টা হওয়ার পর থেকে দেবহাটায় বৃক্ষরোপন, বিনামূল্যে রক্তদান, সামাজিক সচেতনতা, আইনশৃঙ্খলা রক্ষা সহ নানামূখি কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন