বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আনসার ভিডিপির রক্তদান কর্মসূচি পালন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস পালিত হয়েছে। ১ জানুয়ারি থেকে দিবস উপলেক্ষ্য স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দেবহাটা উপজেলা সহকারী আনসার কোম্পানী কমান্ডার রক্তদান গ্রুপটি সার্বিক পরিচালনায় আছেন মানবিক আনসার নুর হোসেন। তিনি জানান, “রক্ত করিবো দান, বাঁচাবো শত প্রাণ” এই মহতি স্লোগানকে অন্তরে ধারণ করে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই রক্তদান গ্রুপে সকল সদস্য-সদস্যাগন প্রতিনিয়ত অত্র বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন স্থানে মূমুর্ষূ, দুস্থ ও অসহায় রোগীর জীবন বাঁচাতে সেচ্ছায় রক্ত প্রদান করে যাচ্ছি। এই মহতি কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আপনাদের নি:স্বার্থ ভালোবাসা আমাদের পথ চলার অনুপ্রেরণার পাথেয় হয়ে থাকবে। আপনারা ভালোবাসা দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন এইটায় আমাদের মূল প্রত্যাশা। জানা গেছে, ১৯৭৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ভিডিপি সদস্যরা দেশের আর্থ- সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তামূলক কাজে সহায়তা করে এবং সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব (সড়ক নিরাপত্তা, নির্বাচন, দুর্গাপুজা ইত্যাদি) পালন করে ভিডিপি সদস্যরা জনমনে আস্থার জায়গা করে নিয়েছে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলছে আনসার ও ভিডিপি বাহিনী। এছাড়া ভিডিপি সদস্যরা বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ-গৃহপালিত পশুপালন, মৎসচাষ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা