বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় এমপি রুহুল হকের নৌকার পক্ষে গণসংযোগ

দিপঙ্কর বিশ্বাস : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুর হক এমপি’র পক্ষে নৌকায় ভোট চেয়ে দেবহাটার সখিপুর ইউনিয়নে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সখিপুর ৬নং ওয়ার্ডের কামটা ফুটবল মাঠে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, কার্যকারী অহিদুজ্জামান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল হোসেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক নির্মল কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য গাজী শহিদুল্লাহ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান কেল্টু, জেলা শ্রমিকলীগের সদস্য শহিদুল ইসলাম বাবু, ইউপি সদস্য নাজিম সরদার, মহিলা ইউপি সদস্য রেহানা পারভীন, মোস্তাফিজুর রহমান কাজলসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তরা শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে থাকে। আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ^াস করে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। আপনারা বিগত নির্বাচনে সবাই নৌকায় ভোট দিয়েছিলেন তাই আজ সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমরা আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু পেয়েছি। তাছাড়া বঙ্গবন্ধু কন্যা জন নেত্রী শেখ হাসিনা মেট্টোরেল, কর্ণফুলি টানেলসহ দেশের অভুত পূর্ব উন্নয়ন করে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। এছাড়া যারা হতদরিদ্র তাদের জন্য বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, বিধবাভাতা, মায়েদের মাতৃত্বকালীন সময়ের ভাতা, মুক্তিযোদ্ধাভাতা সহ বহু সুযোগ-সুবিধা দিচ্ছেন সরকার । দেশের প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা ঘাট নির্মাণ ও সংস্কার, ছেলে-মেয়েদের পড়াশুনা করার জন্য শিক্ষাবৃত্তি, বিনামূল্যে বই বিতরণ সহ স্বাস্থ্যসেবা দিয়ে চলেছেন সরকার। তাই আবারও নৌকায় ভোট দিে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান বক্তরা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান