বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

দেবহাটা প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেবহাটায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ৯টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি, বে-সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন।
এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের যগ্ম-সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারুল হক ও শেখ ফারুক হোসেন রতন, যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এসএম সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন প্রমুখ।
পরে উপজেলা মুক্তমঞ্চে আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা, পাঁচ ইউনিয়নের জনবহুল স্থান সমুহে জাতির পিতার ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী