শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কেটিএস ক্লাবের ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কোঁড়া তরুন সমাজ (কেটিএস) ক্লাবের নতুন ভবনের উদ্বোধন ও নবনির্বাচিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৮ জুন) বিকাল ৪টায় কোঁড়া তরুন সমাজের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোঁড়া ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সংবর্ধিত অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আল-ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন, সমাজসেবক সোলায়মান হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সদস্য আব্দুল্লাহ, রুহুল আমিন, আবু বক্কার, মাসুম, ইমরান, রনি, মুন্না, তানভীর, মাশরাফি, আজমির, তানজিরুল, নাছিম, নাঈম সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ যে, ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজের অবহেলিত মানুষের বিভিন্ন সহযোগীতা, রাস্তা সহ যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও আত্নসামাজিক বিভিন্ন সেবামূলক কাজে বাস্তবায়ন করে আসছে। এর আগে অতিথিগন একই এলাকায় নব-নির্মিত সুপেয় পানির প্লান্টের উদ্বোধন করেন।

একই রকম সংবাদ সমূহ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস