বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় চিংড়ি ফার্ম ডাটাবেইজ প্রোগ্রামের অবহিতকরণ সভা

দেবহাটায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রোজেক্ট (এসসিএমএফপি) এর আওতায় ২০২০-২০২৪ অর্থ বছরে শ্রিম্প (চিংড়ি) ফার্ম ডাটাবেইজ প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রাণিসম্পদ অফিসার ডাঃ তহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, একাডেমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, সরিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার জেলা কো-অডিনেটর শহিদুল ইসলাম সহ বিভিন্ন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) এর আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক মৎস্য চাষি ও পুকুর/ঘের এর হালনাগাদ তথ্যাদি সংগ্রহের কাজ চলমান রয়েছে। মৎস্য সম্পদ উন্নয়ন সঠিক পরিকল্পনা ও কর্মকান্ড বাস্তবায়নের জন্য প্রকৃত মৎস্যচাষি ও পুকুর/ঘের এর সংখ্যা জানা খুবই জরুরী। সেই লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সরিডারিডাড নেটওয়ার্ক এশিয়া মাঠ পর্যায়ে তথ্য হালনাগাদ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সে কারনে মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে উপস্থিত থেকে পুকুর/ঘের এবং মৎস্যচাষিদের তথ্য হালনাগাদ কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য চাষিদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সভায়। এছাড়া বিস্তারিত জানতে স্থানীয় মৎস্য অফিস অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে মৎস্য চাষিদের বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা