বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ১৩শ কেজি অপরিপক্ক ক্যামিকেল মিশ্রিত আম বিনষ্ট

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ১৩শ কেজি অপরিপক্ক ক্যামিকেল মিশ্রিত আম জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দেবহাটা হাইস্কুল মাঠে উক্ত আম ট্রাকের চাকায় পিষে নষ্ট করে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২টি ট্রাক জব্দ করা হয়। উক্ত ট্রাকে থাকা আমের মধ্যে ৫৩ ক্যারেট ও ২টি ঝুঁড়িতে প্রায় ১৩শ কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম পাওয়া যায়। পরবর্তীতে উক্ত আম জনসম্মূখে বিনষ্ট করা হয়। তিনি আরো জানান, জেলা প্রশাসন কর্তৃক প্রতিবছরের ন্যায় এবছরও আম ক্যালেন্ডর করা হয়েছে। সেই মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরিপক্ক ও ক্যামিকেল মিশ্রিত আম জব্দ করা হয়। নির্দিষ্ট সময়ের আগে আম সংগ্রহ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করা হচ্ছে।

এদিকে আম বিনষ্টকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, অতিরিক্ত কৃষি অফিসার শওকত ওসমান, কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ