বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার কুলিয়ায় আইডিয়ালের উন্নত চুলা বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বেসরকারি সংস্থা আইডিয়ালের উদ্যোগে নারীদের মাঝে উন্নত চুলা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) পারুলিয়াস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ালের আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে সংস্থার কুলিয়া শাখা কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক।

আইডিয়ালের প্রকল্প সমন্বয়কারী এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু সাঈদ, ইউপি সদস্যা শিরিনা বেগম সহ উপকারভোগী, প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীগন।

এর আগে প্রকল্পের উপকারভোগীদের চুলা ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উন্নত চুলা কার্যক্রমের টেকনিক্যাল অফিসার জাহাঙ্গীর আলম। পরে উপজেলার কুলিয়া ইউনিয়নের ২৫ জন উপকারভোগীর মাঝে উন্নত চুলা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক