দেবহাটার নোওয়াপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৪নং নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সখিপুর ইউনিয়নের-২ নং ওয়ার্ডের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বারবার নির্বাচিত আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য প্রভাষক মোঃ আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এবাদুল ইসলাম, জিয়া পরিষদের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম, আলীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, সখিপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ ইউনুস আলী সরদার ও মোঃ আব্দুর রশিদ, আরিফ, মহিলা জাতীয়তাবাদী দলের নেত্রী মোছাঃ বিউটি পারভীন, শ্রমিক দলের সহ-সভাপতি আনোয়ারা পারভীন, সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, মহিলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মোমিনূর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির নেতা আব্দুল হাবিব মন্টু ও নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আহছানউল্লা ঢালী।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিকবিস্তারিত পড়ুন


