সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সুশীলগাঁতী ও টাউনশ্রীপুর গ্রামকে স্বাস্থ্যকর ঘোষণা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সুশীলগাঁতী ও টাউনশ্রীপুর গ্রামে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১টায় সুশীলগাঁতী নবজাগরণ সংঘ ও টাউনশ্রীপুর সবুজ সংঘের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় উপজেলার সুশীলগাঁতী গ্রামে অনুষ্ঠিত স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভায় উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি সাংবাদিক লিটন ঘোষ বাপির সঞ্চালনায় ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ, স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও পরবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান।

সভার উদ্দেশ্যে ও স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নে নির্দেশক পর্যালোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়।

সভায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য রেহানা পারভীন, প্রাক্তন শিক্ষক আফছার আলী, উপজেলা সিএসও ফোরামের সভাপতি মো. সালাউদ্দিন, সিএসও আনারুল ইসলাম ও ফিরোজ শাহ আলম।

উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, রাইট টু গ্রো প্রোজেক্টের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, সিএসও উত্তম কুমার রায়, বিলকিস নাদিরা, চন্দনা রানী দে, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম সহ স্থানীয় উদ্যোক্তারা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের নির্দেশক সমুহের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ করে সুশীলগাতী ও টাউন শ্রীপুর গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করেন এবং ফলক উন্মোচন করেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান