শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার ৫০টি অপুষ্টি শিশুর পরিবারে পুষ্টি সামগ্রী প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের অপুষ্টির শিকার ৫০টি শিশুর পরিবারের মাঝে ৩ মাসের পুষ্টি সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) পারুলিয়া ইউনিয়ন সিএসও ফোরামের আয়োজনে এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও অর্থায়নে পরিষদের হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি কনা ও ডিম বিতরণ করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
উপজেলা সিএসও ফোরামের সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপির সঞ্চালনায় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি সচিব প্রবীর হাজারী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, ইউপি সদস্য অসিম কুমার ঘোষ, আব্দুল আলিম, নজরুল ইসলাম, আব্দুর রকিব, নুর বানু কাদেরী, ফারহানা পারভীন মুক্তি, হাসিনা খাতুন, রাইট টু গ্রো প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, সিএসও আক্তার ঢালী, সাফায়েত হোসেন বাচ্চু, বাবুরাম মন্ডল, নাজমুল শাহাদাত, প্রশান্ত মন্ডল প্রমুখ।
প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় উঠান বৈঠকের মাধ্যমে মায়েদেরকে পর্যাপ্ত জ্ঞান আহরনের জন্য এবং অপুষ্টি দুর করতে তাদেরকে যথেষ্ট সচেতন ও সহযোগিতা করা হচ্ছে। যার ফলে আজকের কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামীতে এ কার্যক্রম চলমান থাকবে এবং পারুলিয়া ইউনিয়নকে অপুষ্টিমুক্ত ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জরিপের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫০টি পরিবারে মা ও শিশুদের মাঝে এ সহযোগিতা প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান