মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় দুর্বৃত্তদের হামলায় যুবক খুন

দেবহাটায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় আশিকুর রহমান জুয়েল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল সদর ইউনিয়নের মৃত আনিছুর রহমানের পুত্র। নিহতের মাতা চায়না খাতুন জানান, আমার ছেলে জুয়েল প্রতিদিনের ন্যায় সন্ধ্যার পরে বাড়ির সামনে পুকুরপাড়ে সিঁড়িতে বসেছিল। নির্দিষ্ট সময় পর সে ঘরের ভিতরে না আসায় তার মোবাইল ফোনে কল করলে নাম্বারটি বন্ধ দেখায়। এসময় আমার ভাই মনিকে ফোন করলে সে চলে আসে। সে এসে আশে পাশের এলাকাসহ বিভিন্ন স্থানে খোজাখুজির এক পর্যায়ে বাড়ির সামনের পুকুর পাড়ের সিঁড়িতে রক্ত দেখতে পায়। সেখান থেকে রক্ত এবং টেনে হিছড়ে নিয়ে যাওয়ার নিশানা দেখতে দেখতে পার্শ্ববর্তী আরেকটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। প্রাথমিক অবস্থায় মৃত জুয়েলের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আশিকুর রহমান নামের এক যুবককে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে।

একই রকম সংবাদ সমূহ

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL forবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ