বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশে প্রথমবারের মানব টিস্যু ব্যাংক স্থাপনের উদ্যোগ

দেশে প্রথমবারের মানব টিস্যু ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে, শরীরের যে কোন ক্ষত দ্রুত সারিয়ে তোলা যাবে।

বুধবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে আয়োজিত একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬৬ কোটি ৫১ লাখ টাকা।

এছাড়াও প্রবাস ফেরত শ্রমিকদের পুনর্বাসনের জন্য ৪শ’ ২৭ কোটি টাকার একটি আলাদা প্রকল্প একনেকে উপস্থাপন করা হয়েছে। এর আওতায় নগদ অর্থসহায়তাসহ তাদের দক্ষতা কাজে লাগিয়ে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এছাড়াও বৈঠকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩টি আন্ডারপাস ও একটি ইউলুপ নির্মিত প্রকল্প ও অষ্ট্রেলিয়ায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্পের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে শিশু কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি ইউনিট। এছাড়াও মুন্সিগঞ্জের লৌহজং ও টংগিবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণের কাজ শুরু করবে পানি সম্পদ মন্ত্রণালয়। ঠাকুরগাওয়ে স্থাপন করা হবে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প নগরী। এর বাইরে বৈঠকে বাকি তিনটি প্রকল্পের সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়েবিস্তারিত পড়ুন

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় ৭ বছর সময়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
  • ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী