মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা : ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা। এজেলায় ৪৩টি ভূমি সেবা কেন্দ্র রয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোঁড়ায় পৌছে দিতে ৭টি উপজেলা ভূমি অফিস,২টি পৌর ভূমি অফিস ও ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস কাজ করে যাচ্ছে।

তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ১৯ মে হতে ২১ মে পরযন্ত তিন দিনব্যাপী জেলা প্রশাসনের কারযালয়েল সামনে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৬টি স্টল থাকবে। স্টলগুলোতে নাগরিকদের সরাসরি ভূমিসেবা দেওয়া হবে। এছাড়া ভূমিসেবা সম্পর্কিত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষনিক সমাধানও দেওয়া হবে।

তিনি আরও বলেন,‘ মেলার দ্বিতীয় দিনে সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন বিকেলে মেলায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • ১১৭ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৭৫০ শিশুর
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ