মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের সব ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে থাকবেন ক্রীড়া সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি

দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা এবং মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
মঙ্গলবার (২৭ আগস্ট) এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে। কমিটিতে কারা থাকবেন তারও একটা গাইডলাইন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

গত ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দিয়েছিল এনএসসি।

এনএসসির বিজ্ঞপ্তিতে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, পদাধিকার বলে বিভাগীয় কমিশনার বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক, সদস্য সচিব যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবেন জেলা প্রশাসক, সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবে উপজেলা নির্বাহী অফিসার, সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবের বাইরে পাঁচ সদস্যের মধ্যে দুইজন হবেন সরাসরি ক্রীড়াসম্পৃক্ত ব্যক্তি। যেমন- খেলোয়াড়, কোচ, রেফারি। এছাড়া স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী কিংবা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি থেকে হবেন একজন সদস্য। এদের সঙ্গে ক্রীড়াসম্পৃক্ত সংগঠক বা ছাত্র প্রতিনিধি থাকবেন একজন। কমিটির অন্য সদস্য হবেন একজন ক্রীড়া সাংবাদিক।

অ্যাডহক কমিটি গঠন করার পর তা অনুমোদনের জন্য এনএসসিতে প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম