মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের সব সিটিতে ফের শুরু হলো গণপরিবহন চলাচল

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। কাকডাকা ভোর থেকেই সড়কে সরকারি ও বেসরকারি মালিকানাধীন গণপরিবহনের পাশাপাশি প্রাইভেটকার, জিপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, ভ্যানগাড়ি ও রিকশা অবাধে চলাচল করছে।

এছাড়া রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও গত দুদিনের তুলনায় বহুলাংশে বেড়েছে। কোথাও কোথাও যানজটও দেখা যায়। বুধবার (৭ এপ্রিল) সকালে সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত ১৮ দফা বাস্তবায়নে ৫ এপ্রিল থেকে রাজধানীসহ সারাদেশে লকডাউন শুরু হয়। নির্দেশনা অনুসারে জরুরি পণ্যবাহী পরিবহন ছাড়া রাস্তাঘাটে গণপরিবহন চলাচল বন্ধ থাকে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও নির্দেশনা রয়েছে। কিন্তু শুরুর দিন থেকেই রাজধানীতে ঢিলেঢালাভাবে লকডাউন পালিত হতে দেখা যায়।

গত বছর সাধারণ ছুটি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে পরিবহন ও মানুষকে নিয়ন্ত্রণ করতে দেখা গেলেও এবার তা ছিল অনুপস্থিত। লকডাউনের ফলে জীবন ও জীবিকার উপর আঘাত সহজভাবে মেনে নিতে পারেনি মানুষ। তাই লকডাউনের নির্দেশনাও মানতে দেখা যায়নি।

এছাড়া লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ের জন্য মার্কেট খুলে দেয়ার দাবিতে রাজধানীর নিউমার্কেটে, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্টরোডসহ পুরানা ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন, দেশের বিভিন্ন সিটি করপোরেশন এলাকায় বুধবার (৭ এপ্রিল) থেকে গণপরিবহন চলবে। তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে।

এ ঘোষণার পর থেকেই লকডাউন বহাল থাকবে কিনা, গণপরিবহন চললে মার্কেট শপিং মল খুলে দেয়া হবে কিনা ইত্যাদি নিয়ে রাজধানীসহ সারাদেশে নানা আলোচনা শুরু হয়।

সরকারের একাধিক মন্ত্রী বলছেন, লকডাউন দেয়ার ফলে আগের তুলনায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বেড়েছে। মানুষ সচেতন না হলে করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যু ঠেকানো সম্ভব নয়।

তারা বলেন, মানুষের জীবন ও জীবিকার কথা ভেবে এবং অফিস-আদালতে যাওয়ার অসুবিধার কথা বিবেচনা করে গণপরিবহন চলাচল করতে দেয়া হয়েছে। আজকের পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ওবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে উদ্যোগ নিল সরকার, মানতে হবে যেসব শর্ত

ব্যাটারিচালিত অটোরিকশাগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীরবিস্তারিত পড়ুন

জাতিসংঘের অনুমাননির্ভর রিপোর্ট সরকার আমলে নিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের রিপোর্টটি অনুমাননির্ভর। তাইবিস্তারিত পড়ুন

  • চিকিৎসকসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার
  • বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরের মধ্যে সম্ভব নয় : অর্থমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ
  • বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট