রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের স্বাধীনতা থাকলেও আমাদের কোন সার্বভৌমত্ব নেই- বিএনপির নেতা আজিজুল বারী হেলাল

আবু সাঈদ, সাতক্ষীরা: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি তথ্য বিষয়ক সম্পাদক, আজিজুল বারী হেলাল বলেন, এই সরকার দূর্ণীতিবাজ বেনজীর ও আজিজের কাধে ভর করে নির্বাচনী বৈতরী পার হয়েছে।

দেশের স্বাধীনতা থাকলেও আমাদের কোন সার্বভৌমত্ব নেই। ফারাক্কার ন্যায্য পানি ভারত দেয় না। ভারতকে যে করিডোর দেওয়া হচ্ছে এই করিডোর মানবে না জনগন। ভারতের নীতির ফলে বাংলাদেশে ভোট হয় না। অবৈধ শাসন চাপিয়ে দেয়। বুধবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের তালতলা হাই স্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে বেগম
খালেদা জিয়ার মুক্তির দাবীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন, এই সরকার ক্রেডিট নেওয়ার জন্য বাংলাদেশের সকল অর্জন বিসর্জন দিচ্ছে। যারা বেগম খালেদা জিয়াকে হত্যা করে দেশকে অকার্যকর করতে চাই তাদের বিরুদ্ধে লড়াই করছি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দ্বিতীয় মুক্তিযোদ্ধার সূচনা হয়েছে। এই যুদ্ধে জয়লাভ করলে খালেদা জিয়া মুক্ত হবে।

সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম সঞ্চালনায় সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ডাঃ শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপি যুগা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,
সাতক্ষীরা জেলা বিএনপি যুগা আহ্বায়ক, শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা জেলা বিএনপি যুগা আহ্বায়ক মৃনালকান্তি রায়, প্রমুখ।

এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক