শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দোকানদারের পরকীয়ার খবর ছড়ানো সন্দেহে স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা

সাভারে পরকীয়ার কথা প্রকাশ্যে চলে আসার সন্দেহে ষষ্ঠ শ্রেণির ছাত্রী আমেনা আক্তার রত্নাকে (১২) মারধরের করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই দম্পতি। বিষয়টি গোপন রাখলেও সোমবার সকালে তা সবার মাঝে জানাজানি হয়।

শনিবার (২০ আগস্ট) রাতে রত্নার মৃত্যু হয় বলে আজ সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার। ২০ আগস্ট রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আমেনা আক্তার রত্না সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বুড়িরটেক দক্ষিণ কাউন্দিয়া এলাকার প্রতিবন্ধী রতন মোল্লার মেয়ে। সে কাউন্দিয়ার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন।
অভিযুক্তরা হলেন- একই এলাকার দোকান ব্যবসায়ী জালাল (৩৫) ও তার স্ত্রী লাইলি (৩০)।

নিহত রত্নার ভাবি মীম আক্তার বলেন, গত কয়েকদিন আগে স্থানীয় দোকানদার জালালের দোকানে যান রত্না। এ সময় দোকানে দাঁড়িয়ে জালালের সঙ্গে পরকীয়াজনিত কথা নিয়ে বাকবিতণ্ডা করছিলেন তার স্ত্রী লাইলি। সেদিনের পরে জালালের পরকীয়ার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে গত ১৭ আগস্ট রত্নার বাড়ি এসে তার কাছে বিষয়টি ছড়িয়ে পরার বিষয়ে জানতে চাইলে রত্না সেটি অস্বীকার করে। এরপরেও তারা রত্নাকে চুলের মুঠি ধরে টেনে বাড়ির সামনেই বেধড়ক মারধর করে। স্বামী-স্ত্রী মিলে মারধর করলে আশপাশের লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়।

ওই সময় রত্নার বাবা-মা কাজের জন্য বাইরে ছিল। এরপর গত কয়েকদিন ধরে সে খারাপ লাগছে জানায়। পরে ২০ আগষ্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই রাতে সে মারা যায়।

সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ সুব্রত কুমার বলেন, ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে আলামত পাওয়া যাবে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার