মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৌলতদিয়া ঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ, ঝুঁকি নিয়ে পারাপার

কোরবানির ঈদকে সামনে রেখে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে বেড়েছে যাত্রীর চাপ। নদীতে তীব্র স্রোত ও পশুবাহী ট্রাকের চাপ থাকায় দৌলতদিয়া ফেরিঘাটে ও সড়কে ছয় কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ঘাটে গিয়ে দেখা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার নামে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ৫ নম্বর ফেরিঘাটে যাত্রীর ভিড়। এছাড়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৬ কি.মি এলাকা পর্যন্ত যানবাহনের সারি পারাপারের অপেক্ষায় আটকে আছে।

দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যানবাহন চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে পশুবাহী ট্রাকগুলোতে থাকা বেপারী ও খামারিরা চরম ভোগান্তিতে রয়েছেন। পশুগুলোও অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মাগুরা থেকে ঢাকাগামী যাত্রী সফিকুল ইসলাম বলেন, ভার্সিটিতে রেজিস্ট্রেশনের জন্য বিকাল ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে, ভেঙে ভেঙে মাগুরা থেকে আসতেই দৌলতদিয়ায় ১২টা বেজে গেছে। সময়মতো ঢাকা পৌঁছাতে পারব কিনা সেটিই চিন্তার বিষয়।

কুষ্টিয়া থেকে আসা খামারি জব্বার মোল্লা বলেন, সকাল ৯টার সময় ৫ নম্বর ফেরিঘাট এলাকায় পশুবাহী ট্রাক নিয়ে আটকে আছি। সকাল ১০টা বাজলেও এখনও ফেরির নাগাল পাইনি।

বিআইডব্লিউটিসির ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোত রয়েছে। এছাড়া যানবাহনসহ পশুবাহী ট্রাকের অনেকটা চাপ থাকায় দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় আটকে আছে। বর্তমানে এ নৌ-রুটে ১৫টি ফেরি চলাচল করছে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

জিডি ও মামলা করার সময় রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে না তাই দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ধর্ষণের ঘটনা বা পরিসংখ্যান বৃদ্ধির পেছনের মূল কারণবিস্তারিত পড়ুন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়িবিস্তারিত পড়ুন

  • জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড
  • ‘হাসানুল হক ইনুর রায়ে মোটেই সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ, আপিল হবে’ : চিফ প্রসিকিউটর
  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম মানছে না
  • সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস
  • বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী
  • চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী
  • ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
  • লোডশেডিং পরিস্থিতির উন্নতি, তবে কিছু এলাকায় থাকবে ঘাটতি: বিদ্যুৎমন্ত্রী
  • পে স্কেল: বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে
  • বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি