শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সড়ক-মহাসড়কের ট্রাফিক ও পচ্ছিন্নতা অভিযানের দায়ীত্ব নেয়ার পর এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকির দায়িত্ব কাঁধে তুলে নিল সাতক্ষীরার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগষ্ট) সকালে শহরের সুলতানপুর বড় বাজার পরিদর্শন করেছে শিক্ষার্থীরা। দিনভর পরিছন্নতা অভিযান ও সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি মাংস বাজার, মৎস্য বাজার ও কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে তারা।

তারা এসময় সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজার, মাছ
বাজার ও মাংসের বাজারে মূল্য তালিকা দেখে। কিছু কিছু
দোকানের পণ্যের তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে
কি না তাও তারা পর্যক্ষেন করে। আর যে সব দোকানে মূল্য
তালিকা নাই তাদেরকে মূল্য তালিকা টানিয়ে ব্যবসা করার
আহ্বান জানায় তারা।

এ সময় শিক্ষার্থীরা বাজারে বিক্রেতাদের বলে, যেন তারা
কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন
কাউকে চাঁদা না দেন। এ ছাাড়া অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে
সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানায়
তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসময় জানানো
হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের
সিন্ডিকেটকে দায়ী করেছেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক
করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং সড়কের উপর দোকানপাট পর্যবেক্ষণ করে তারা।

বাজার তদারকিতে এ সময় সেখানে উপস্থিত ছিলেন,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সমন্বয়ক
তামিম তাসমিন, সহ-সমন্বয়ক ওমর তাসনিম, সাব্বির
ইসলাম, ফারহান তানভীর সহ আরো অনেকে।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার