বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, সরকারকে ফারুক

অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, এ দেশের জনগণের দাবি, আমাদের দাবি, গণতন্ত্রকামী দলগুলোর দাবি- অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চালানোর চেষ্টা কর‌ছে, এদের রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সরকার দরকার।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, যারা ভারতের দালাল, তাদের শক্ত হাতে দমন করতে হবে। আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে। তারা ফেলানী হত্যার বিচার করতে পারেনি। পানির ন্যায্যা হিস্যা আনতে পারেনি। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত।

তিনি বলেন, যারা শেখ হাসিনার দোসর ছিল, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে- তারা দেশের আনাচে-কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে। তারা প্রধান উপদেষ্টার কাছে দাবিও জানাচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ রিকশাওয়ালা হয়ে আসে। আবার শুনি সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, যারা আওয়ামী লীগের দোসর ছিল, যারা বাকশাল কায়েম করেছে, যারা ব্যাংক লুট করেছে, যারা এ দেশের সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে- অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনার সরকার। আপনি তো কোনো দলের সরকার নন। কারও চোখের দিকে তাকিয়ে নয়, দেশের জনগণের কথা চিন্তা করে আপনাকে কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সঙ্গে আছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদত হোসেন। দলটির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, সেটি ছিল সম্পূর্ণবিস্তারিত পড়ুন

  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ