সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষণের পর চোখ উপড়ে খুন, জঙ্গলে নেতার মেয়ের মরদেহ

ভারতের ঝাড়খণ্ডে জঙ্গল থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুন) ঝাড়খণ্ডের পলামৌ জেলার লালিমাটি জঙ্গল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পাঁকি থানার অন্তর্গত বুধাবার গ্রামের বাসিন্দা ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও বিজেপি নেতার মেয়ে।

পুলিশ জানায়, গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের সময় ওই কিশোরীর ডান চোখ উপড়ানো ছিল। সকালে মরদেহ উদ্ধারের পর ওইদিন সন্ধ্যায় সৎকার করা হয়।

পাঁকি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার জানান, ৭ জুন সকাল ১০টায় বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। তারপর সে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার তার বাড়ির লোক থানায় নিখোঁজ ডায়েরি করে।

‘বুধবার খোঁজাখুঁজির সময় গ্রামবাসীরা বুধাবার গ্রামের কাছে জঙ্গলে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনী রাই মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়।’
এ বিষয়ে পলামৌর পুলিশ সুপার সঞ্জীব কুমার জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ধর্ষণ করে খুন করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই কিশোরীর সঙ্গে একজনের সম্পর্ক ছিল। কিন্তু তা নিয়ে প্রবল আপত্তি ছিল কিশোরীর পরিবারের। এ নিয়ে দিন কয়েক আগে পরিবারের লোকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে। ওই মোবাইলের কল রেকর্ডের সূত্র ধরে প্রদীপ কুমার সিংহ ধানুক নামের ২৩ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার