রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধ্বংসস্তূপ বঙ্গবাজার, পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন

বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা।

বঙ্গবাজারের প্রতিটি দোকানে ঈদকে সামনে রেখে নতুন করে কাপড় মজুদ করেন ব‌্যবসায়ীরা। আগুনে সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা আহাজারি করছেন।

মার্কেটের ব্যবসায়ী আশিক মিয়া বলেন, ঈদ উপলক্ষে লাখ লাখ টাকার মালামাল তুলেছিলাম। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।

তার মতো এ সময় শত শত ব্যবসায়ী আর্তনাদ করছিলেন। এছাড়া, আশপাশের মার্কেট থেকে ব‌্যবাসীয়রা মালামাল বের করে আনছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার পরপরই আমরা সেখানে দ্রুত কাজ শুরু করি। তবে আগুনের তীব্রতার কারণে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে ব্যবসায়ী হেদায়েতুল্লাহ বলেন, আমার সব শেষ হয়ে গেলো। মার্কেটের ভেতরে একটা কাপড়ের দোকান ছিল। ঈদকে সামনে রেখে সেই দোকানে ধার দেনা করে কাপড় তুলেছিলাম। সকাল বেলা এসে দেখি সব স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমার বেঁচে থাকার কোনো উপায় থাকলো না।

অনকে ব‌্যবসায়ী বলেন, করোনার কারণে গত দুই বছর ব‌্যবসা হয়নি। এ বছর ঈদে একটা ভালো ব্যবসা হবে এমন আশায় অনেকে ঋণ নিয়েও মালামাল তুলেছিলেন। আগুনে পুঁজি হারিয়ে তারা সেই মার্কেটের সামনে বুক চাপড়ে বিলাপ করছেন।

অন্যদিকে, আশপাশের মার্কেটের ব্যবসায়ীরা চেষ্টা করছেন মালামাল বের করার। অনেকে দোকান থেকে মালামাল বের করে এনে ফুটপাতে জড়ো করছেন।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক