শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওয়াজ ভোট নয় ‘বুট’ কে সম্মান করেছেন: জেল থেকে ইমরানের বার্তা

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন। নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

নির্বাচনের ১৩ দিন পার হয়ে গেলেও এখনো সরকার গঠন নিয়ে ধোঁয়াশা কাটেনি। জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান মুসলিম লিগ ও পিপিপি। কে কোন মন্ত্রণালয় পাবে তা নিয়ে দল দুটির নেতাদের মধ্যে দরকষাকষি চলছে।

এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ বাববার সামনে আনছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের তীব্র সমালোচনায় ইমরান খান ভোট জালিয়াতিকে ‘সব কারচুপির জননী’ বলে নিন্দা জানিয়েছেন। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজকে (পিএমএল-এন) উপহাস করে ইমরান খান বলেছেন, ভোটকে নয় বরং ‘বুট’ কে সম্মান করেছে ‘নির্বাচিতরা’।

আদিয়ালা জেলের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমরান খানের বরাত দিয়ে এসব কথা বলেন তার বোন আলেমা। উল্লেখ্য, তোষাখানা মামলায় বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান।

ভোট জালিয়াতির কারণে পাকিস্তান গোটা বিশ্বের হাসিহাট্টার পাত্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন ইমরান।
নওয়াজকে ইঙ্গিত করে ইমরান খান বলেন, ভোটের বদলে বুটকে সম্মান জানানো নওয়াজ সব ইউটার্নের মূলে।

আলেমা আরও জানান, নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন কারচুপির অর্থ হল জনগণের তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার এবং ভোটারদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে ক্ষুন্ন করা। তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী কারচুপি পাকিস্তানের জনগণকে তাদের প্রতিনিধি বাছাই করার গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করেছে।
পাকিস্তানে তার ভাই দায়মুক্তির সংস্কৃতির অবসান হোক চান বলেও জানিয়েছেন আলেমা। আলেমার দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, ইমরান খান আন্তর্জাতিকভাবে দেশের সুনা

একই রকম সংবাদ সমূহ

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয়বিস্তারিত পড়ুন

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসীবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
  • জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  • বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী