বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন বছরে সম্পর্কের অগ্রাধিকারে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র উপদেষ্টা

নতুন বছরে কূটনৈতিক ক্ষেত্রে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র- এই তিনটি দেশের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। কেননা এই তিন বন্ধু রাষ্ট্রে বাংলাদেশের স্বার্থ নিহিত বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বছরের অগ্রাধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তৌহিদ হোসন বলেন, এ বছর অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে একটা স্মুথ পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো সম্পর্ক চাই, চীনের সঙ্গেও ভালো সম্পর্ক চাই। কারণ আমাদের স্বার্থ আছে; প্রতিটি ক্ষেত্রে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি- যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যে। কাজেই আমি আশাবাদী যথেষ্ট। আমি এ বছরের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, এ বছর শেষ হতে আমরা আরও নিশ্চিতভাবে বলতে পারবো আমরা আমাদের সব প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হয়েছে।

‘তিনটি দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার যথেষ্ট আছে। কারণ এই তিন জায়গায় আমাদের স্বার্থ খুব শক্তভাবে নিহিত,’- যোগ করেন তৌহিদ হোসেন।

এছাড়া অন্যান্য অগ্রাধিকার বিষয়ে উপদেষ্টা বলেন, আমাদের অগ্রাধিকার হচ্ছে- রোহিঙ্গা সমস্যা সমাধান, তিন গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা এবং আরও ভালো অবস্থানর সৃষ্টি করা।

রাখাইন পরিস্থিতি কতখানি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন- এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ এখানে গ্রাউন্ড রিয়ালিটি পরিবর্তন হয়ে গেছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে- এই মানুষগুলোকে (রোহিঙ্গাদের) অধিকার ও নিরাপত্তাসহকারে ফেরত পাঠানো। নিরাপত্তা না দিতে পারলে তারা যেতে চাইবে না।

পদ্মা-গঙ্গা চুক্তি নিয়ে টেকনিক্যাল পর্যায়ে আলোচনা হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেনবিস্তারিত পড়ুন

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্তবিস্তারিত পড়ুন

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতারবিস্তারিত পড়ুন

  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
  • জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন
  • বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির