সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন ৪ হাজার ডাক্তার ও ৪ হাজার নার্স নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন করে আরো ৪ হাজার চিকিৎসক এবং ৪ হাজার নার্স নিয়োগ দেওয়ার জন্য জোরালো নির্দেশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি আরো জানান, টিকা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ওয়ার্ড পর্যায়ে জোর দেওয়া হবে।

এছাড়া প্রধানমন্ত্রী বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এক সময় চরম অনিশ্চয়তা তৈরি হলেও দেশে এখন পর্যাপ্ত পরিমাণ করোনা ভ্যাকসিন হাতে আছে। অক্সফোর্ডের তিন কোটি, সিনোফার্মের তিন কোটি, জনসনের সাত কোটি, রাশিয়ার এক কোটি, কোভ্যাক্সের মাধ্যমে ৬ কোটি ৮০ লাখ টিকা সব মিলে ২১ কোটি ডোজের মাধ্যমে ১৪ কোটি বা দেশের ৮০ ভাগ লোককে টিকা দেয়া সম্ভব হবে।
এর মধ্যেই টিকার বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছে। তবে তৃনমূল পর্যায়ে টিকার নিশ্চয়তা দিতে বাড়াতে হবে আরও সক্ষমতা। কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সহজলভ্য করতে হবে করোনা পরীক্ষা, চিকিৎসা ও টিকাদান।’

এদিকে, মন্ত্রিসভার বৈঠকে গুরুত্ব পায় লকডাউন মানানোর বিষয়টিও। জনগনের লকডাউন না মানাকে দুঃখজনক জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এর ফলে ভুগতে হবে পুরো জাতিকে।

তিনি আরো জানান, ‘ভারত থেকে প্রতি সপ্তাহে ২০০ টন অক্সিজেন আসবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশান ও মৌখিক পরীক্ষা ছাড়াই দ্রুত ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।’

গত ২৪ ঘণ্টার ব্যবধানে দুইশ’র ঘর পেরিয়ে গেছে প্রাণহানি। আর লাগামহীনভাবে ছুটছে করোনা শনাক্তের সংখ্যাও। নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। একদিনে মৃতের সংখ্যা ২২৮ জনে ঠেকেছে। এখন পর্যন্ত দেশে মোট মৃত ১৯ হাজার ২৭৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে।

রোববার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ।

এর আগে, শনিবার (২৪ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৭৮০ জন।

একই রকম সংবাদ সমূহ

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬বিস্তারিত পড়ুন

  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী