বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা

নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। আট দফায় ভোট হচ্ছে রাজ্যের ২৯৪ আসনে। কিন্তু এবার নীলবাড়ির লড়াইয়ের মধ্যেই আরও এক লড়াইয়ের নাম-নন্দীগ্রাম’।

এ আসনে এবার হবে গুরু শিষ্যের লড়াই। এ আসনে পশ্চিমবঙ্গের তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে বিজেপি সেখানে প্রার্থী দিয়েছে তাঁরই একসময়কার শিষ্য শুভেন্দু অধিকারীকে। মমতার কাঁধে কাঁধ মিলিয়ে একসময় নন্দীগ্রামের জমি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। গেল বছরের শেষ দিকে দিদির হাত ছেড়ে তিনি যোগ দিয়েছেন পদ্ম শিবিরে।

বুধবার এ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মমতা। শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আসনে প্রার্থী হওয়ায় রাজনৈতিক মহলের ধারণা এবার ‘নন্দীগ্রাম যার, নীলবাড়ি তার’।

এদিকে মমতা যে সময় মনোনয়ন জমা দিচ্ছিলেন সে সময় এক জনসভায় শুভেন্দু সাবেক গুরুকে ভেজাল গুরু বলে কটাক্ষ করলেন।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামকে গুরুত্ব দিয়ে এ আসনে বিজেপির পক্ষ থেকে নির্বাচনি প্রচারকে ওজনদার করতে সামনের দিনগুলোতে মাঠে নামছেন খোদ প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।

বৃহস্পতিবার কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ১০ বছরের শাসন শেষে তৃণমূলের ইশতেহারে এবার নতুন কোন কোন প্রতিশ্রুতি উঠে আসে সেদিকেই নজর পশ্চিমবঙ্গবাসীর।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা