মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার পিএইচডি’র প্রস্তাবপত্র প্রদান

আজ (২১ সেপ্টেম্বর-২০২১) বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধীনে পিএইচডি প্রস্তাবপত্র প্রদান ও প্রফেশনাল ট্রেনিং কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান বিআইআইএস অডিটোরিয়াম বনানীতে অনুষ্ঠিত হয়।

নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান এডুকেশন গ্রুপ-এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইফসুফ মোঃ আব্দুল্লাহ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম এবং রেজিস্ট্রার কমডোর এম মুনিরুল ইসলাম (অব:)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রফেসর ডঃ মামুন হাবিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ তহিদুল হক।

নর্দান এডুকেশন গ্রুপ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইফসুফ মোঃ আব্দুল্লাহ বলেন’ “বর্তমানে যে সব বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো আধুনিক ও ডিজিটাল শিক্ষা বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ তার মধ্যে অন্যতম।

আধুনিক ও ডিজিটাল শিক্ষার পাশাপাশি প্রফেশনাল এবং উচ্চতর গবেষণায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ অগ্রণী ভ‚মিকা পালন করে চলছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধীনে পিএইচডি প্রোগাম ও প্রফেশনাল ট্রেনিং কোর্স চালু করেছে। নর্দান ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ এসব প্রোগ্রামের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে”।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, অবিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ICT কোচিংবিস্তারিত পড়ুন

শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

বিশ্বমানের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)বিস্তারিত পড়ুন

  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী