শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজে সংবাদ প্রকাশের পর....

নলতা বাজারে তরমুজের সিন্ডিকেট ভাঙলেন এসিল্যান্ড

সাতক্ষীরার কালিগঞ্জে গ্রীষ্মকালীন ফল তরমুজের দাম নিয়ে ক্রেতা সাধারণের অসন্তোষ তুলে ধরে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল কলারোয়া নিউজে-এ সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তরমুজের সিন্ডিকেট ভাঙলেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী।

সোমবার (৩ এপ্রিল) সকালে তিনি উপজেলার নলতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ জন তরমুজ বিক্রেতাকে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর সোমবার দুপুরে নলতা বাজার ঘুরে দেখা যায়, তরমুজ কেজি দরে বিক্রি না করে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে। তবে এতেও দামের খুব বেশি তারতম্য হচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগে ৩৫ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছিল। সেসময় বড় তরমুজের দাম ১৫০ থেকে ২০০ টাকা করে পড়েছে। এখন প্রতি পিস হিসাবে বড় তরমুজের দাম হাকানো হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা।

এ সময় স্থানীয়রা নলতা বাজারের তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার কারণে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি গ্রামে স্বর্ণের কানের দুলের লোভে ফারজানা (৯)বিস্তারিত পড়ুন

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু