সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাছিম ফারুক খান মিঠুর সাথে জেলা ছাত্রদলের শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি, জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে শহরের নিউ মার্কেট মোড়স্থ মিঠুর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে শাহীন ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে সিনিয়র এ নেতার দোয়া ও পরামর্শ কামনা করেন। এসময় নাছিম ফারুক খান মিঠু নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শাহীন ইসলামকে অভিনন্দন জানান এবং তার রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের সফলতা কামনা করেন।

তিনি বলেন, তরুণ নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিনিময়ে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর কৃষক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মাসুদুল আলম, সহ সভাপতি আকবর হোসেন, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, আরিফ হোসেন শহর ছাত্রনেতা নাফিজ আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রনেতা শেখ ইমরান আহমেদ, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, পৌর ২নং ওয়ার্ড সভাপতি নাদিম হোসেন সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই প্রমুখ।

এসময় ছাত্ররাজনীতি, সাংগঠনিক কার্যক্রম ও জেলার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক

খুলনায় মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ নুরুল হক আর নেই
  • সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা
  • শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে
  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ