সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে ২ দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবপাচার ও যৌন নির্যাতনের শিকার ভিকটিমদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২ দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পশালপোল বউ বাজারস্থ সিডবিøউসিএস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের (সিডবিøউসিএস) লিয়াজোঁ ও কমিউনিকেশন অফিসার মোহাম্মদ রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রশিক্ষক শরিফুল ইসলাম। বক্তারা বলেন, সিডবিøউসিএস দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধ এবং যৌন নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।

পাচার থেকে ফিরে আসা সারভাইভাররা সমাজে অবহেলিত না হয়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াক-এ লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন। তারা আরও বলেন, হাঁস পালন প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাড়িতে হাঁস পালন করে ডিম বিক্রি করে আয় করতে পারবেন, যা তাদের আত্মবিশ্বাস ও আর্থিক সক্ষমতা বাড়াবে।

ভবিষ্যতে যেন আর কেউ মানবপাচার বা যৌন নির্যাতনের শিকার না হয়-এ জন্য অংশগ্রহণকারীদের নিজ এলাকায় সচেতনতা গড়ে তুলতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর