বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের সচেতনতামূলক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং মানবাধিকার বিষয়ে আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এবং গাভা একেএম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে পৃথকভাবে সেশন পরিচালনা করা হয়েছে।

উক্ত সেশনে উপস্থিত ছিলেন, নির্বাচিত স্কুলের তিনটি ক্লাসের ৪০জন করে মোট ১২০দজন ছাত্রী। তিনটি স্কুল মিলে মোট ৩৬০ ছাত্রী।

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের উক্ত স্কুলে ১২, ১৫,ও ১৬ অক্টোবর বৃহস্পতিবার, রবিবার ও সোমবার পৃথকভাবে সেশন পরিচালনা করা হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় ফিংড়ি ইউনিয়নের (১৫অক্টোবর) সেশনে সভাপতিত্ব করেন, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর সবুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিংড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. সামছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হাসান।

আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুলের প্রশিক্ষণ কর্মশালায় (১২অক্টোবর) সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র শীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়নের মেম্বর আতাউর রহমান। গাভা একেএম মাধ্যমিক বিদ্যালয়ের সভায় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মো. শাহাজুদ্দীন সরদার সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল ও শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়েরও গাভা একেএম মাধ্যমিক বিদ্যালয়ের পিছিয়ে পড়া, দরিদ্র ও মেধাবী মোট ৩৬০ জন ছাত্রী।

স্কুলছাত্রীদের প্রশিক্ষণ কর্মশালায় সংস্থা ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য, বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে, কমিউনিটির নারী ও কিশোরীরা তাদের অধিকার বাস্তবায়নে সমান ভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সহযোগিতা নিবে, কমিউনিটিতে কিশোরী হিসেবে তার যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বাস্তবায়ন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে ভূমিকা পালন, বয়ঃসন্ধিকালিন পরিবর্তন, শিশু সুরক্ষা, শরীরের সীমানা, স্যনিটারি ন্যাপকিন ব্যবহার, বাল্য বিবাহ, বাল্যবিবাহের কুফল, আইনি সহায়তা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত ছাত্রীদের সচেতনতামূলক সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন,কমিউনিটি সোশাল ওয়াকার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল