মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষেধাজ্ঞা অমান্য করে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরিতে বাস পারাপার

চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় ফেরিতে পার করা হচ্ছে ঢাকামুখী বাস। তবে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে কয়েকঘন্টা পর্যন্ত পাটুরিয়া ফেরি ঘাটে এমন দৃশ্য দেখা গেছে।

দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই পণ্যবাহী ট্রাকের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাস পার হচ্ছে। পাটুরিয়া ঘাটে পৌঁছার পর বাসগুলো রাজধানীর পথে রওনা হয়। বাস ছাড়াও পারাপার হচ্ছে যাত্রীও। তবে অন্যান্য দিনের তুলনায় সংখ্যায় খুবই কম।

নিষেধাজ্ঞা অমান্য করে ফেরিতে বাস পারাপার করার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া ঘাট থেকে কোনো যাত্রী বাস পার করা হচ্ছে না। তবে দৌলতদিয়া প্রান্তে আটকে থাকা দূর পাল্লার কয়েকটি বাস পার হয়েছে।’

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানিকগঞ্জসহ ঢাকার সাত জেলায় কঠোর লকডাউন ও বিধিনিষেধ ঘোষণা করে সরকার। মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন