বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেত্রকোনার বারহাট্টায় শিশু পার্কের নামে অশ্লিল অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন 

 নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নুরুল্লাচর গ্রামে গড়ে উঠা ডিজনি চিলড্রেন পার্কে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সিংধা ইউনিয়নবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিংধা ইউপি সদস্য জিন্নাতুল হক হীরা, সমাজকর্মী হালিমা আক্তার, আলোকদিয়া গ্রামের কাইয়ুম মিয়া, সাইদুল, মোহনগঞ্জ পৌরসভার সংক্ষিত মহিলা কাউন্সিলর হেলেনা আক্তার, ব্যবসায়ী কৃষ্ণ গোম্বামীসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিজনি শিশু পার্কে অসামাজিক কার্যক্রমসহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়ে চলেছে। পার্কের ভেতরে বেশ কিছু ঘর তৈরি করা হয়েছে তাতে স্কুল কলেজের শিক্ষার্থীরা অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে। এসব কাজ বন্ধ না করা হলে ভবিষ্যতে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে নিমজ্জিত হবে।
এ ব্যাপারে ডিজনি শিশু পার্কে ব্যবস্থাপক আনোয়ার হোসেন পার্কের পার্কে অসামাজিক কার্যক্রমের বিষয় অস্বীকার করে বলেন, পার্কে স্কুল কলেজের ড্রেস পরে কোন শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ নেই। তবে বিশেষ দিনে শিক্ষার্থীরা ড্রেস পরে প্রবেশ করতে পারে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে