মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল-১আসনের এমপির স্ত্রীসহ ৬৫ জনের নামে মামলা দায়ের

নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক এবং কালিয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটনসহ ৬৫ জনের নামে মামলা দায়ের হয়েছে।

৩০ জানুয়ারি কালিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাতে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগে এমপির স্ত্রী চন্দনা হকসহ বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের নামে এ মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা বাদী হয়ে গত বুধবার রাতে ৬৫ জনের নামে এ মামলা করেন। নির্বাচনী অফিসে আগুন দেয়াসহ ঘটনাস্থলে ৩ থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে।

মামলায় এমপি কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক এবং আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটনকে হুকুমের আসামি করা হয়েছে। অন্য আসামিরা মেয়র প্রার্থী লিটনের সমর্থক।

গত ২৩ জানুয়ারি রাত ১টার দিকে কালিয়া পৌর এলাকার ব্যাপারীপাড়া নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও দুটি ছ্যানদা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটন বলেন, নির্বাচনকে বানচাল করতে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সমর্থকদের মাঠছাড়া করতে নিজেরা আগুন লাগিয়ে এবং ককটেল ফাঁটিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে।

কালিয়া থানার ওসি কনি মিয়া বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, কালিয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরার বিপক্ষে কাজ করার অভিযোগে সংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হকসহ কালিয়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাত নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৪ জানুয়ারি তাদের পদ-পদবি ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা, বিএনপি প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলু এবং আ.লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী মাঠে আছেন।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে