শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার-১

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বাবরা গ্রামে একজন বৃদ্ধকে কুপিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ হাতেম শরীফ নামে একজনকে গ্রেফতার করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. লোকমান শেখ (৬৮) দোকান বন্ধ করে নিজ বাড়ি বাবরা গ্রামে ফিরছিলেন। জয়পুর- লাহুড়িয়া সড়কের বাবরা নামক স্থানে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে থাকা হাতেম শরীফের নেতৃত্বে তার সহযোগিরা লোকমান শেখকে ধারালো অস্ত্র দিয়ে দু’হাতে কুপিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানিয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হামেত শরীফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, বাবরা গ্রামের বৃদ্ধ লোকমান শেখের সাথে একই গ্রামের হাতেম শরীফের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে লোকমান শেখের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়েবিস্তারিত পড়ুন

  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্যমন্ত্রী
  • দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি