বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী খেজুর পাটি

নড়াইলে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী খেজুর পাটি।

বাংলার গ্রামাঞ্চলে সর্বত্র মানুষের কাছে খেজুর পাটির ব্যবহার ও কদর ছিল অত্যান্ত লক্ষণীয়। সময়ের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় শীতল পাটি, বিভিন্ন ধরণের চট ও কপের্ট এবং পলিথিনের তৈরি নানা রকমের উপকারণসহ আধুনিক সরঞ্জাম ব্যবহারের কারণে জেলা থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী খেজুর পাটি।

শীতের এ সময় এখানও কিছু মানুষ খেজুর পাটি তৈরি ও ব্যবহারকে নিজস্ব সংস্কৃতি হিসেবে ধরে রেখেছে।

জানা যায়, ষড়ঋতু অর্থাৎ ঋতু বৈচিত্রের এক অপরুপ নিদর্শন বাংলাদেশ। এক এক ঋতুতে প্রকৃতি সাজে অপরুপ রুপে এবং মানুষও ব্যস্ত থাকে বিভিন্ন কর্মব্যস্ততায়। পৌষ ও মাঘ এ দু’মাস নিয়ে শীতকাল। এ সময় খেজুর গাছ থেকে রস সংগ্রহ এবং গাছের পাতা দিয়ে তৈরি খেজুর পাটির প্রচলন সেই সু-প্রাচীসকাল থেকে বাংলার গ্রামাঞ্চলের মানুষের কাছে ব্যবহার লক্ষণীয়। কিন্তু সময়ের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় শীতল পাটি, চট ও কার্পেট এবং পলিথিনের তৈরি জিনিসের ব্যবহার এতটায় বৃদ্ধি পেয়েছে যে, শুধু নড়াইল সহ পাশ্ববর্তী এলাকায় নয় সমগ্র গ্রাম বাংলার মানুষ দিন দিন এর ব্যবহার এবং কদর ভুলে যেতে বসেছে।

এক সময় সাধারণ মানুষ ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় কাজে খেজুর পাটি ব্যবহার করতো। বিশেষ করে কৃষাণ বধুরা খেজুর পাতা সংগ্রহ করে বিশেষভাবে তৈরি করতো এ পাটি। সেই পাটিতে কৃষকের উৎপাদিত ফসল ধান, সরিষা, গম সহ নানাবিধ ফসল রোদে শুকানোর কাজ ও রাতে ঘুমানোর কাজে ব্যবহারসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহার হত।

এছাড়াও গ্রামের হত দরিদ্র কিছু গৃহবধুরা খেজুর পাটি তৈরি ও বিক্রয় করে স্বামীর সংসারে বাড়তি আয়ের একটি উৎস সৃষ্টি করতো।

গৃহবধূ দিপালী রায় জানান, ঐতিহ্যবাহী খেজুর পাটি তৈরি ও কদর দিন দিন কমে যাচ্ছে। কারণ আজকাল বাজারে শীতল পাটি, নল পাটি, চট ও কার্পেট, পলিথিনের তৈরিসহ হরেক রকম উপকরণ ব্যবহার এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এখন অনেকেই এর নাম ভুলতে বসেছে। তাছাড়া প্রতিবছর এখানে বন্যার কারণে খেজুর গাছ অনেক মরে যায়।

তিনি আরোও জানান, বাড়িতে কাজ করার পাশাপাশি খেজুর পাটি তৈরি ও বিক্রয় করে বাড়তি আয় যা হতো, তা দিয়ে সংসার কোনভাবে চলে যেত। কিন্তু এখন আর পূর্বের মত খেজুর পাটির কদর নেই।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে