বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটিতে সপ্তাহ ব্যাপী “বিজনেজ ফেস্টিভাল”র উদ্বোধন

ভিশন-২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে সপ্তাহ ব্যাপী “বিজনেস ফেস্টিভাল”এর আয়োজন করে। উক্ত বিজনেস ফেস্টিভাল-এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব খসরু চৌধুরী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মুহাম্মদ সামসুল আরেফিন।

প্রধান অতিথি জনাব নূরুল মজিদ মাহমুদ, এমপি ভিশন-২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিজনেস কেইস এবং বিজনেস আইডিয়া প্রতিযোগিতা আয়োজনের জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বলেন, জাতি এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। সকলের সম্মলিত প্রচেষ্টায় এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের তাদের অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে আহŸান জানান।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ একটি নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যেখানে তরুণদের স্বপ্ন জাতির আকাঙ্খার সাথে মিশে আছে। গেøাবালাইজেশনের এই সময়ে আমাদের এমন উদ্যোক্তা দরকার যারা চাকরি তৈরি করবে, সমস্যার সমাধান করবে এবং জাতিকে বিকশিত করার জন্য নিজেকে সংজ্ঞায়িত করবে। বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গসহ অগণিত উদ্যোক্তাগণ তাদের নিজস্ব প্রচেষ্টায় বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে। উন্নয়নের শিখরে পৌঁছানোর জন্য অন্যদের অনুলিপি না করে নিজস্ব পথ তৈরি করতে হবে। আর যারা স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করবে তারাই সাফল্য অর্জন করতে পারবে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, বোর্ড অব ট্রাস্টের সম্মনিত সদস্যবৃন্দ, রেজিস্ট্রার বিভিন্ অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী “বিজনেস ফেস্টিভাল” অনুষ্ঠানে সারাদেশ থেকে ২০টি বিশ্ববিদ্যালয় বিজনেস কেইস এবং ৩৫টি বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি এই চারটিবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী