সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প নিয়ে সুখবর

দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ মেগা প্রকল্প ‘পদ্মা ব্যারেজ’-এর কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই তথ্য জানান।

তিনি বলেন, প্রকল্পটি শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

পদ্মা ব্যারেজ প্রকল্পটি মূলত দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। ফারাক্কা বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে সৃষ্ট পানিসঙ্কট, মরুকরণ এবং লবণাক্ততা রোধ করাই এর মূল লক্ষ্য। পানিসম্পদ মন্ত্রী জানান রাজশাহীসহ উত্তরবঙ্গের প্রায় ২৪টি জেলার মানুষ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। এটি কেবল সেচ প্রকল্প নয়; বরং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা, মৎস্য চাষ এবং কৃষির সামগ্রিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, রাজবাড়ী জেলার পাংসা পয়েন্টে এই ব্যারেজ নির্মাণ করে পানি সংরক্ষণ করা হবে।

পদ্মা ব্যারেজ নির্মাণ বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রকল্পের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রস্তাবিত এই মেগা প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪,৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। তবে প্রকল্পের বিশালতা ও পরিবেশগত প্রভাব বিবেচনায় ভারতের সঙ্গে পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনার বিষয়টিও সরকারের বিশেষ নজরদারিতে রয়েছে।

বৈঠকে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। বর্তমানে তিস্তা প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই চলছে। এছাড়া বর্ষা মৌসুমের আগেই সারাদেশে খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। পানিসম্পদ মন্ত্রী জানান আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঘণ্টাব্যাপী এই বৈঠকে শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা এবং নদী শাসন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দেশের এক-তৃতীয়াংশ মানুষের পানির নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়াবিস্তারিত পড়ুন

গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ,বিস্তারিত পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনেবিস্তারিত পড়ুন

  • স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
  • স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়ম মেনেই হবে : স্থানীয় সরকার মন্ত্রী
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শাহজালালে ৭ কেজি কুশ জব্দ, গ্রেফতার ভারতীয় নাগরিক
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে