শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিডিয়ার কল্যানে শিশু ফিরে পেলো বাবাকে

পরকিয়ায় বাচ্চাকে ফেলে পালিয়ে গেলো মা!

যশোরের বেনাপোলে ফেলে যাওয়া দেড় বছর বয়সী সেই শিশুটির পরিচয় মিলেছে। তার নাম আলিফ হাসান। পরকিয়ার টানে শুক্রবার (২এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা” মুন্নি বেগম নিজের পুত্র আলিফ হাসানকে বেনাপোল বাজারে একটি চায়ের দোকানে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়।

আলিফ হাসান নড়াইল জেলার কালিয়া থানার খড়লিয়া গ্রামের কালু মিয়ার ছেলে।

কালু মিয়া স্ত্রী সন্তান নিয়ে বর্তমান বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের খেয়াঘাট পাড়া এলাকায় বসবাস করছেন।

কালু মিয়া জানান, তার স্ত্রী মুন্নি বেগম পরকীয়ায় আসক্ত ছিল। সে তার সংসার করবে না বলে পূর্বে কয়েকবার জানিয়ে দেয়। বিষয়টি গুরুত্ব না দেয়ায় মুন্নি বেগম শুক্রবার সন্ধ্যায় ৮ বছরের মেয়েকে বাড়িতে রেখে এবং দেড় বছরের শিশু আলিফকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়। বেনাপোল বাজারে এসে আলিফকে একটি চায়ের দোকানে রেখে তার স্বামী কালু মিয়াকে ফোনে জানায় যে, বাচ্চাকে সে বেনাপোল বাজারে এক দোকানে রেখে চলে গেছে। এ খবর শুনে তৎক্ষনাৎ কালু মিয়া খোঁজ খবর নিয়েও শিশু কে পাননি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে শনিবার (৩ এপ্রিল) বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছ থেকে বাচ্চাটি নিজের কাছে নিয়ে যায় তার পিতা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, শুক্রবার (২ এপ্রিল) রাত সাড়ে ৭টার সময় মুন্নি বেগম নামে এক নারী তার শিশু বাচ্চাটিকে বেনাপোল বাজারে একটি চায়ের দোকানে ফেলে চলে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটির মা ফিরে না আসায় দোকানদার শিশুটিকে নিয়ে থানায় এসে বিস্তারিত জানায়। এরপর বাচ্চাটিকে পুলিশের হেফাজতে রেখে তার পরিবারের অনুসন্ধান করা হয়। মিডিয়ার কল্যাণে খুব দ্রুত শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়।

এদিকে, মায়ের এমন আচরণে সকলে ধিক্কার জানাচ্ছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে একযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলবিস্তারিত পড়ুন

কী হবে চট্টগ্রামের দুই আসনে? অপেক্ষা পূর্ণাঙ্গ রায়ের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন দুজনই। কিন্তু নির্বাচনের সাড়েবিস্তারিত পড়ুন

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

পদ্মা রেলওয়ে সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পের প্রয়োজনেই করা হয়েছে এবং এতেবিস্তারিত পড়ুন

  • জাতীয়করণকৃত সাড়ে ৩২ হাজার শিক্ষকের জ্যেষ্ঠতা নির্ধারণের জটিলতার অবসান
  • পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা
  • এক বছরের মধ্যেই স্থানীয় সরকারের সব ভোট, অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন
  • জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত
  • গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ
  • নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন