শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পররাষ্ট্রমন্ত্রীর কথায়ই প্রমাণ হয় যে সরকার ভারতের আনুকূল্যে টিকে আছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এ মন্তব্য করেছেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গুম-খুনের প্রতিবাদে শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মানববন্ধন কর্মসূচিতে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, দেশের মানুষ যখন নিজেদের স্বাধীন বলতে গর্ব বোধ করেন, তখন পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত তাদের টিকিয়ে রাখছে। পররাষ্ট্রমন্ত্রীর কথায়ই প্রমাণ হয় যে আওয়ামী লীগ ভারতের আনুকূল্যে টিকে আছে। যারা অন্যের আনুকূল্যে ক্ষমতায় থাকতে চায় তাদের এ দেশ শাসন করার অধিকার নেই।

ফখরুল বলেন, মোমেন নিজের বক্তব্য থেকে সরে না এসে বরং আরেকটি বক্তব্য দিয়ে সেটাকেই প্রতিষ্ঠিত করেছেন। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

মির্জা ফখরুল আরও বলেন, বিচারপতি খায়রুল হক সাহেব সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছেন। এখন আর নির্বাচনের কথা নয়, বর্তমান সরকার কবে যাবে, সেটাই একমাত্র দাবি।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের বাংলাদেশ সফর সম্পর্কে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বারবার দেশে আনতে চাইলেও সরকার অনুমতি দেয়নি। সামনে জাতীয় সংসদ নির্বাচন বলে সরকার এখন অনুমতি দিয়েছে।

মানবাধিকার নিয়ে হাইকমিশনারের বক্তব্যে সরকারের গায়ে বিছুটি লেগেছে বলে মন্তব্য করে তিনি বলেন, কমিশন বলেছে তারা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্বাধীন কমিশনের অধীনে স্বচ্ছ তদন্ত চায়। কিন্তু সরকার তা করতে দেবেনা। জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা নির্যাতনের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ বিনাভোটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। আন্দোলনের মাধ্যমে জনগণকে রাজপথে নিয়ে আওয়ামী লীগকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহবান জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ারবিস্তারিত পড়ুন

পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী