সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরীমনির আইনজীবী কে এই আমান রেজা?

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি জামিন পাননি। দুই দফা রিমান্ড শেষে শুক্রবার তাকে পাঠানো হয়েছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। আলোচিত এই নায়িকাকে আইনি সহায়তা দিতে এগিয়ে এসেছেন ঢালিউডের অভিনয়শিল্পী আমান রেজা। তিনি পেশায় একজন আইনজীবী। পরীমনির প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদস্যের মধ্যে তিনি একজন।

পরীমনিকে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে হাজির করা হয়। এদিন পরীর পক্ষের আইনজীবী মুজিবর রহমান তার জামিনের আবেদন করেন। তবে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ব্যাপারে অভিনয়শিল্পী ও আইনজীবী আমান রেজা বলেন, ‘পরীমনি একজন অভিনয়শিল্পী ও নারী। তার জামিন পাওয়ার আইনগত অধিকার রয়েছে। আমরা চাই তার জামিনটা যেন শিগগিরই হয়। যদি তিনি অপরাধী প্রমাণিত হন তাহলে শাস্তি পাবেন। তবে তার জামিন পাওয়ার অধিকার আছে।’

তিনি আরও বলেন, ‘শুধু পরীমনি নয়, আমার দায়িত্ব হচ্ছে একজন আইনজীবী হিসেবে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা করা। আমি শুধু পরীমনি না, চলচ্চিত্র জগতের অনেক পরিচালক ও অভিনয়শিল্পীদের মামলা পরিচালনা করেছি।’

শুটিংয়ের ফাঁকে ফাঁকে আইন পেশাটা পরিচালনা করেন জানিয়ে আমান রেজা বলেন, ‘পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় শুনানিতে অংশগ্রহণ করতে পারিনি। তবে শুক্রবার জামিন শুনানিতে অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লেগেছে। একজন সহকর্মী, সহযোদ্ধা ও আইনজীবী হিসেবে তার পাশে দাঁড়াতে পেরে বেশ ভালো লাগছে।’

কে এই আমান রেজা

আমান রেজা হলেন একজন চলচ্চিত্র অভিনেতা ও আইনজীবী। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন। তার বাবা আবু নাসের একজন ব্যবসায়ী। মা জাহানারা বেগম অবসরপ্রাপ্ত একজন জেলা জজ।

২০০৮ ফটোগ্রাফার এল কে লিটনের মাধ্যমে প্রযোজক গোলাম মোরশেদের সঙ্গে পরিচয় হয় আমান রেজার। তারপর পরিচালক হাফিজ উদ্দিনের ‘সেই তুফান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই’। ২০১৩ সাল পর্যন্ত প্রায় ২৯টি চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১২টি।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- চালবাজ, স্টোরি অব সামারা, প্রেমী ও প্রেমী, প্রেমিক নাম্বার ওয়ান, বাজারের কুলি, বস্তির ছেলে কোটিপতি, কাজের মানুষ নায়ক ইত্যাদি।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর