সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় সাংবাদিককে মারপিট করে মোটরসাইকেল কেড়ে নিলো স্বেচ্ছাসেবক দল নেতা

দৈনিক স্পন্দন পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য নাজমুল হাসান মিঠুকে মারপিট করে তার মোটরসাইকেল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম ও বিএনপি কর্মী মোশাররফ হোসেনের বিরুদ্ধে।

সোমবার(৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক মিঠু মারাত্মক আহত হয়েছেন।

সাংবাদিক নাজমুল হাসান মিঠু বলেন, ‘সোমবার সকাল ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে অশোক ডাক্তারের জমি মাপযোগ করা হচ্ছিল। অশোক ডাক্তারের জমির পাশে আমারও জমি থাকায় সেখানে আমাকে ডাকলে আমি সেখানে যায়। ৬/৭ মিনিট সেখানে থাকার পরপরই শরিফুল ইসলাম ও মোশাররফ এসে আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে তারা বেদম মারপিট করে। এরপর আমি সেখান থেকে কোন রকমে দৌঁড়ে পালিয়ে আসি। এসময় আমার মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় সেখানে ছিল। পরে শরিফুল ও মোশাররফ আমার মোটরসাইকেলের তালা ভেঙে তারা মোটরসাইকেলটি নিয়ে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম মারপিট ও মোটর সাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘এখনতো শুধু মারপিট ও মোটরসাইকেল নিয়ে আসা হয়েছে। মিঠুর সাথে আমাদের এখনও অনেক হিসাব নিকাশ বাকি আছে। আর আমরা যে কাজ করেছি তা আমাদের উপরের মহল জানে।’

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানার পর তার সাথে কথা বলেছি। তবে সে কোন কথা শুনতে চাইনা।

পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাইনুদ্দীন বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি বা এ ব্যাপারে কোন অভিযোগও দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী