বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় শীতের শুরুতেই বীজের পসরা সাজিয়েছে দোকানীরা

সাতক্ষীরার পাটকেলঘাটায় শীতের শুরুতেই বীজের পসরা সাজিয়ে বসিয়েছেন বীজ বিক্রেতারা। কৃষিপ্রধান এলাকা পাটকেলঘাটায় নানা রকম সবজি সহ সকল প্রকার ফসলের চাষাবাদ হয়ে থাকে। ইতোমধ্যে কৃষক জমি চাষ করে সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছে। ইতোপূর্বে যারা সবজি চাষ করেছিল বৃষ্টিতে তা নষ্ট হয়ে গেছে। তাই নতুন করে কৃষক আবার চাষ শুরু করেছে।

পাটকেলঘাটায় বীজ ব্যবসায়ীরা বীজ বিক্রি করতে ইতোমধ্যে প্রচার মাইক বের করেছে। দোকনিতে ক্রেতা বিক্রেতাদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। গতকাল কথা হয় মায়ের দোয়া বীজ ভান্ডারের মালিক রফিকুল ইসলাম টুটুলের সাথে। তিনি বলেন শীতের শুরুতেই বীজ ক্রেতাদের আনাগোনা দেখা যাচ্ছে। বর্তমানে সবজি, শরিসা, মুসরী, গম, আলু, পেয়াজ, রসুন, কপি সহ নানা রকম বীজ বিক্রি হচ্ছে।

তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন প্রকৃত বীজ ব্যবসায়ীদেরকে বিএডিসির ডিলার নিয়োগ দেওয়া হয় না। পাটকেলঘাটার বীজ ক্রেতা আব্দুস সবুর বলেন পেয়াজ, আলু, কপির চাষ করার জন্য জমি প্রস্তুত করে রেখেছি। বৃষ্টি নেই তাই জমিতে যত তাড়াতাড়ি বীজ বপন করে চারা তৈরী করতে হবে। পাটকেলঘাচা বাজারের অন্যতম বিএডিসির বীজ ডিলার কেশব সাধু জানান আমরা ধান, আলু, পেয়াজ, সরিষা, গম, কপিসহ সকল প্রকার বীজ আমদানি করি।

বাজারে পর্যাপ্ত বীজ আমদানি করা হয়েছে। আশা করি এ মৌসুমে বীজের কোন ঘাটতি হবে না। পাটকেলঘাটা বাজারের হিরণ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সত্যজিৎ সাধু জানান আমাদের নিজস্ব খামারে উৎপাদিত কপোতাক্ষ সীডস এর ধান বীজ কৃষকের চাহিদা মেটাতে সক্ষম হবে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান তালা কৃষি প্রধান এলাকা এখানে সকল প্রকার শাকসবজি ও বোরো আবাদের চাষ ব্যাপক হারে হয়। ভাল বীজ ভালো ফসল উদপাদনের পূর্বশর্ত। তাই কৃষক যাতে সুলভ মুল্যে ভাল বীজ পায় তার জন্য আমরা বাজার মনিটরিং করার ব্যবস্থা করব।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক